Home » » বাউন্স রেট কী? এবং কি ভাবে কমাবেন এবং তা নিয়ে আলোচনা।

বাউন্স রেট কী? এবং কি ভাবে কমাবেন এবং তা নিয়ে আলোচনা।

এক্ষুনি আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমিয়ে নিন

আজ আর একটি নতুন এবং গুরুত্বপূর্ণ পোষ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা বা টিউটরিয়াল দিলামআশা করি আপনাদের কাছে পোষ্টটি গুরুত্বপূর্ণই মনে হবেআজকে আমি আপনাদের ওয়েব সাইটের বাউন্স রেট সম্পর্কে একটু ধারণা দিব এবং কিভাবে বাউন্স রেট কমানো সম্ভব তাও জানাবো

আপনি আপনার সাইটটি পুনঃতৈরী ব্যতীত কিভাবে বাউন্স রেট কমাবেন? অথবা একটু অন্যভাবে বললে, আপনি কিভাব ভিজিটরকে আপনার সাইটের অন্যান্য পেজে ভিজিট করতে প্রলুব্ধ করবেন? এটা আসলেই খুব সহজআসুন এই বার দেখি

খুব সহজেই এই বিষয়ে একটা উত্তর দেওয়া সম্ভবকিন্তু মানুষ একটু বিস্তারিত দেখলেই মনে হয় ভালোভাবে বুঝতে পারে
এখানে একটি চটজলদি প্রক্রিয়া দেখাচ্ছিঃ
১. আপনার সাইটে হাইলি টার্গেটেড ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসুন
২. মাথা নষ্ট কন্টেন্ট তৈরী করুনমাথা নষ্ট মানে খারাপ অর্থ নাঅর্থাৎ খুব ভালো মানের কন্টেন্ট লিখুন
৩. আপনার সাইটের অন্যান্য পেজের সাথে ইন্টার্নাল লিঙ্ক ঠিক রাখুনভিজিটর যেন লিঙ্ক দেখে সেটিকেও যেন গুরুত্বপূর্ণ মনে করে এবং সেই পেজেও যায়
৪. আপনার সাইটটি যেন খুব বেশী পরিমাণ ইউজার ফ্রেন্ডলী হয় এবং মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলুন
৫. ভিজিটর কেন আপনার সাইটে থাকবে এবং কেন আপনার সাইটে আবার ফিরে আসবে পোষ্টের মাধ্যমে এমন মুন্সিয়ানার পরিচয় দিন
আসুন হাই বাউন্স রেট কমানোর আরও কিছু নির্দেশনা একটু বিস্তারিত দেখে নেইঃ

পেজ ডিলিট করে হাই বাউন্স রেট কমানঃ আপনি যদি আপনার সাইটের সকল পেজের জন্য বাউন্স রেটের দিকে একটু ভালোমত লক্ষ্য করে থাকেনই, তবে দেখবেন কিছু পেজ খুভ ভালো ফল দিচ্ছে আবার কিছু পেজ মোটেও নাঅর্থাৎ, কিছু পেজে ভিজিটর আছে আবার কিছুতে একদমই নেইতার মানে হচ্ছে আপনি এখনই সেই পেজগুলোকে ডিলিট করে বা সাইট থেকে বাদ দিয়ে হাই বাউন্স রেট কমিয়ে নিতে পারেন
একটু অপেক্ষা করুন!!! আপনি কি আসলেই পেজগুলোকে বাদ দিয়ে দিবেন? এর উত্তরটাও আমি দিয়ে দিচ্ছিঅবশ্যইযদি আপনার সাইটের পেজগুলো ভালো ফলাফল দিতে নাই পারে এবং আপনি যদি সেগুলোর উন্নতি ঘটাতেও ব্যর্থ হন তাহলে সেই পেজগুলো ব্যতিতই আপনার সাইট ভালো হবেআপনার সাইটের বাজে পেজগুলো ভিজিটরকে ভালো পেজে যেতেও অনীহা প্রদান করবেতাই আপনার সাইটের বাউন্স রেট কমাতে এক্ষুনি সাইটের অপ্রয়োজনীয়, কম তথ্য সম্বলিত বাজে পেজগুলোকে রিমুভ করে দিন
১. কন্টেন্ট ডিলিট করে হাই বাউন্স রেট কমানঃ অনেকেই হয়তো মনে করে থাকেন যে, একটি বিশদ বর্ণনাযুক্ত সেল্‌স পেজ কম বর্ণনাযুক্ত সেল্‌স পেজ এর চেয়ে বেশী ভালো ফল প্রদান করেমনে করুন, আপনি মিষ্টির দোকান থাকে মিষ্টি কিনবেনসেই উদ্দেশ্যে কয়েক ঘন্টা সময় ব্যয় করে হাজার হাজার শব্দ ব্যবহার করে মিষ্টির বিবরণ সহকারে দোকানে তা প্রদান করলেন কিন্তু আপনার পরিশ্রম তখনই বৃথা যাবে যখন দোকানী বা অন্য কাউকে দেখবেন আপনার দরকারি মিষ্টির নাম ব্যতিত বর্ণনা কেউ পড়েও দেখছে নাকি তাই নয় কি?
আমি এই বিষয়ে বলতে চাই, কন্টেন্ট এর মাধ্যমেও ওয়েব সাইটের বাউন্স রেট কমানো যেতে পারেএকটু উপরের বর্ণনারমিষ্টি তে যানমিষ্টির বর্ণনা দরকার নাইতো, শুধু মিষ্টির নাম লিখুন এবং আপনার চাহিদা লিখুন তাহলেই তো দোকানী বুঝে গেলোআপনারো কষ্ট কম আর দোকানীও খুশীবঙ্কিম মতে – “অপ্ল কথায় কাজ হইলে বেশী কথার দরকার কি?”
একটু রূপক ব্যবহার করেছিআশা করি কারো বুঝতে সমস্যা হবে নাআর সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই
২. স্ট্রীমলাইনড্‌ বা গোছানো লে-আউটের মাধমে বাউন্স রেট কমানঃ আমি এমনটা দেখেছি, অনেক ওয়েবসাইটের লে-আউট ভালো হয় নাআপনার সাইটটিকে রিলেটেড এবং সফল একটি সাইটের সাথে একটু সময় নিয়ে তুলনা করে দেখুনআপনি নিশ্চয়ই দেখবেন, যে ওই সাইটটির লে-আউট আপনার সাইট থেকে আরও ভালো, আরও স্ট্রিমলাইনড্‌কিন্তু কেন? কারণ, একটি ভালো এবং গোছানো স্ট্রিমলাইনড্‌ লে-আউট মারাত্মক কাজে দেয়একটি গোছানো লে-আউট ভিজিটরকে আপনার সাইটের কন্টেন্ট এর উপর ফোকাসড্‌ থাকতে সহায়তা করেআর অগোছালো সাইট থেকে ভিজিটরকে আপনার সাইট থেকে দূরে ঠেলে দেয়আপনার সাইটের নেভিগেশনের দিকে আলাদা করে লক্ষ্য রাখুনআর্টিকেল এর নিচের দিকে অন্যান্য আর্টিকেল সম্পর্কে জানার ব্যবস্থা রাখুন যেন ভিজিটর তা দেখে এবং সেখানে যেতে প্রলুব্ধ হয়ভালো আর্টিকেল এর মাঝখানে রিলেটেড অ্যাড এর ব্যবস্থা রাখতে পারেনভিজিওটর যদি তা দেখে সেখানে যেতে চায় বা যেতে পারে
সব কথার শেষ কথা, আপনি যদি আপনার ভিজিটরগণের দৃষ্টি খুব ভালোভাবে আকর্ষণ করতে সমর্থ হন, তবে আপনার সাইটের বাউন্স রেট কমতে থাকবে
Share this article :

0 আপনার মতামত:

Post a Comment

আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )

Computer Coures

Computer Coures
Naragonj computer center