Home » , » SEO করার আগে যে বিষয় গুগো বেশি নজর দেওয়া উচিত।

SEO করার আগে যে বিষয় গুগো বেশি নজর দেওয়া উচিত।

 SEO করার আগে যে বিষয় গুগো বেশি নজর দেওয়া উচিত।আমি কিছু বিষয় আপনাদের জানাব যা আপনি SEO করার আগে ১০০ ভাগ করা দরকার।
নাম্বার এক

ওয়েব সাইটের নাম বা ডোমেইন কেনার আগে নাম টি নিয়ে একটু ভাবুন। আপনার website অপটিমাইজেসানের প্রথম পদক্ষেপ| প্রাসঙ্গিক ডোমেইন নেইম SEO জন্য খুবই জরুরি| আমরা অনেক সময়ই আমাদের নাম কিংবা যেকোনো সুন্দর শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে ডোমেইন বুক করি, যা মোটেই ভালো পদ্ধতি না| website যে বিষয়ের উপর তৈরী তার সাথে সম্পর্কিত Word বা phrase ব্যবহার করলে তা সার্চ ইঞ্জিন খুঁজে পাবার সম্ভাবনা প্রচুর বেড়ে যায়| ধরুন আপনি একটি বিজ্ঞাপনী সংস্থার জন্য ডোমেইন বুক করতে চান| আপনার ডোমেইন নেইম যদি হয়  abuladvertising .com তা হলে ব্যবহারকারী গুগল সার্চ-এ advertising শব্দটি টাইপ করলে আপনার website খুঁজে পাবার সম্ভাবনা বেশি|
আপনি যদি ডোমেইন নেইম রাখেন  kamal.com তাহলে তা কামাল নামের লোকজনের একটা লিস্ট দেখাবে. খুব সম্ববত linkedinn বা facebook থেকে কোনো রেসাল্ট দেখাবে| ডোমেইন বুক করার সময় চেষ্টা করুন আপনার সম্ভাব্য ব্যবহারকারীদের দৃষ্টিকোন থেকে চিন্তা করতে| চিন্তা করুন কি Word বা phrase তারা আপনার ব্যবসা বা সেবা সম্পর্কে সার্চ করতে ব্যবহার করতে পারে| চেষ্টা করুন তার মধ্যে থেকে সবচেয়ে বহুলব্যবহৃত শব্দ কোনটি এবং তা ডোমেইন নেইম-এ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন. আবার এটাও মনে রাখতে হবে যে ডোমেইন নেইম ছোটখাটো এবং মনে রাখার জন্য সুবিধাজনক হওয়া বাঞ্চনীয়| তাই সবদিক চিতা করেই আপনার ডোমেইন বুক করবেন| একটি ভাল কোন কোম্পানি থেকে ডোমেন কেনার নিয়ম
নাম্বার দুই



আপনার সাইটের নাম ত বুক করলেন , এবার হোস্টিং বা জায়গা নেওয়ার কথা। আমরা অনেকেই হোস্ট বাছাই করার সময় টাকার অঙ্কটা বড় করে দেখি| মনে রাখা দরকার যে কম টাকায় ভালো সুবিধা দেয়া সম্ভব না| আপনার website -এর প্রয়োজন বুঝে আপনাকে হোস্ট বাছাই করতে হবে| সবসময় এমন হোস্ট বাছাই করুন যাদের আপটাইম রেকর্ড ভালো, প্রয়োজনীয় ব্যান্ডউইথ দেয় এবং আনলিমিটেড traffik দিতে পারে| হোস্টিং -এর ডাউনটাইম এর কারণে যদি আপনার website এক্সেস করা না যায় তা ব্যবহারকারীর মনে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দিবে|
এতে আপনার ভিসিটররা আপনার প্রতিযোগী কোম্পানির সাইটে চলে যাবার সম্ভাবনা বেড়ে যায়| বিলেতের কোম্পনিগুলো বিশ্বাস করে: “every penny counts”. তাই এটা খেয়াল রাখা উচিত যাতে সব ব্যবহারকারী সবসময় সাইটটি দেখতে পায়| তাছাড়াও আপনার সাইট প্রায়ই দেখা না গেলে অর্থাত ডাউনটাইম থাকলে সার্চ ইঞ্জিন আপনার অবস্থান নামিয়ে দেবে| এতে করে আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন| যে ভাবে আপনি হোস্টিং কিনবেন
নাম্বার তিন .htaccess ফাইল ঠিকমত নিয়মে কাজ করা?
আপনার  হোস্টিং panel -এর যে অংশে আপনার সাইটের ফাইলগুলো সংরক্ষিত তার প্রথম ডিরেক্টরি বা ফোল্ডার হলো রুট ফোল্ডার| এই ফোল্ডার-এ .htaccess ফাইল দেখতে পাবেন. ব্যবহারকারী যখন আপনার browser -এ আপনার website দেখতে চান তখন আপনার সার্ভার থেকে সংশ্লিষ্ট  ফাইলগুলো ওই ব্যবহারকারীর আইপি -তে পাঠানো হয়| আপনার সার্ভার ফাইলগুলো কিভাবে পাঠাবে তা .htaccess ফাইল দিয়ে নিয়ন্ত্রণ করা যায়| শুনতে কঠিন হলেও এটা করা একদম সোজা. আপনি যদি গুগল স্পীড টেস্ট-এ আপনার সাইটটি রান করেন তো দেখতে পাবেন যে গুগল entity tags (E-tags), leverage browser cache, add expires headers এরকম কিছু বিষয় নিয়ে অভিযোগ করছে|
এই জিনিসগুলো ফিক্স করলে আপনার website অনেক ফাস্ট হবে, অর্থাত browser -এ তারাতারি লোড হবে| সাধারণ ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ই ফাস্ট লোডিং website পছন্দ করে| বলা বাহুল্য এতে আপনার সার্চ রেসাল্ট-এ অবস্থান আর ভিসিটর সংখা দুটি বাড়বে. তাছাড়াও যদি আপনি সেশন ভেরিএবেল এ ভরা মনে রাখার অযোগ্য বিশাল URL পরিত্যাগ করে ছুটো, সহজ, সুন্দর URL চান তাহলে এই ফাইল ব্যবহার করে তা পেতে পারেন| ধরুন আপনার website -এ একটি URL :http://যেকোন সাইট /c_id=12?p_d=| এটা কোনভাবেই ব্যবহারকারীরা মনে রাখতে পারবে না, আর অনেক সার্চ ইঞ্জিন-ও এই URL ইন্ডেক্স করবে না. .htaccess ফাইলে rewrite রুল ব্যবহার করে আপনি উপরোক্ত URL -কে এভাবে লিখতে পারবেন: http://www.যেকোন সাইট/url-rewriting-a/

যাদের এই পোস্ট টি ভাল লাগল তারা কিন্তু জানাতে পারেন ফেইজ বুক এ- আর পারলে লাইক করুন । এতে করে আপনি সকল নতুন পোস্ট গুলো পেয়ে যাবেন, সবার আগে।www.facebook.com/shobkeso
আপনার ভাল লাগার মত আরও কিছু পোস্ট :
ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু  পোস্ট
Share this article :

0 আপনার মতামত:

Post a Comment

আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )

Computer Coures

Computer Coures
Naragonj computer center