Home » » দুর্ঘটনার আশঙ্কা ছাড়াই বুদ্ধিমান গাড়ি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে চালিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে

দুর্ঘটনার আশঙ্কা ছাড়াই বুদ্ধিমান গাড়ি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে চালিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে

দুর্ঘটনার আশঙ্কা ছাড়াই বুদ্ধিমান গাড়ি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে চালিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। ভাবছেন হয়তো অদূর ভবিষ্যতে কোনো একদিন তা ঘটতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার গবেষকেরা আশার বাণী শুনিয়ে বলছেন, এ ধরনের গাড়ি হাতের নাগালে পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

গাড়ি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে চালিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে
আর এক দশক অর্থাৎ ১০ বছরের মধ্যেই চালকবিহীন গাড়ি বাজারে আসবে। এ গাড়ির দাম কত হবে? গবেষকেরা বলছেন, গাড়ির দামও থাকবে হাতে নাগালে, অর্থাৎ সাশ্রয়ী দামেই চালকবিহীন গাড়ি পাওয়া যাবে। তাঁদের দাবি, গাড়ির জন্য তাঁদের উদ্ভাবিত ‘আইস অ্যান্ড এয়ারস’ প্রযুক্তির কল্যাণেই কম দামে চালকবিহীন গাড়ি শিগগিরই বাজারে আসবে।
অস্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গাড়িকে বুদ্ধিমান করে তোলার জন্য গবেষণা করছেন। তাঁরা গাড়িতে যুক্ত করা বিভিন্ন সেনসর থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তা বিশেষ একটি অ্যালগরিদমের মাধ্যমে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে কাজ করছেন। তাঁরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত পদ্ধতিতে গাড়ির জন্য দরকারি অর্থপূর্ণ তথ্য কাজে লাগাতে পারবে চালকবিহীন গাড়ি যা পরিবেশ-পরিস্থিতি বুঝতে এবং রাস্তায় যেসব বাধার মুখে পড়তে হয় সেগুলোকেও অতিক্রম করে যেতে পারবে।

গবেষক বা টুয়োং ভো জানিয়েছেন, স্বয়ংক্রিয় এই গাড়ি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যাবে কারণ এই গাড়িতে সব সময় ইন্টারনেট সংযোগ থাকার প্রয়োজন পড়বে না এমনকি কম খরচেই গাড়ি তৈরি করা যাবে।

You can more update pls see www.facebook.com/shobkeso
Share this article :

0 আপনার মতামত:

Post a Comment

আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )

Computer Coures

Computer Coures
Naragonj computer center