তথ্যপ্রযুক্তি বিশ্বের এক নম্বর অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ভারতে একটি স্থায়ী দপ্তর খুলতে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর ‘বড় ও স্থায়ী’ দপ্তর স্থাপনের ক্ষেত্রে ভারতকেই বেছে নিল গুগল।এনডিটিভির এক খবরে বলা হয়েছে, খুব শিগগিরই গুগল ভারতের হায়দরাবাদে ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে। বিশ্বের নানা দেশে অফিস থাকলেও, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অফিস ছাড়া কোথাও সংস্থার স্থায়ী ক্যাম্পাস নেই। সবই ভাড়া করা অফিস। দক্ষিণ এশিয়ার আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ ভারতে হতে চলেছে গুগলের তৃতীয় স্থায়ী ঠিকানা।
গুগলের যখন ১৫!বহু আন্দোলনের পর সম্প্রতি রাজ্যের মর্যাদা পাওয়া তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে ক্যাম্পাস খুলতে যাচ্ছে গুগল। এ জন্য তেলেঙ্গানা রাজ্যে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে গুগল।
এ ব্যাপারে রাজ্যের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সচিব হারপ্রিত সিং পিটিআইকে জানিয়েছেন, গুগল হায়দরাবাদে তাদের স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে। বর্তমানে হায়দরাবাদের অফিসটি গুগলের ভাড়া অফিস। তবে কবে হবে, এ ব্যাপারে বিস্তারিত এখনই কিছু জানাতে রাজি হননি তিনি।





0 আপনার মতামত:
Post a Comment
আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )