Home » » প্রথম এর বাকি অংশ আসুন ফটোশফ গুরু করি। এডভান্স-১

প্রথম এর বাকি অংশ আসুন ফটোশফ গুরু করি। এডভান্স-১

  যারা প্রথম অংশ পড়তে চান এখানে দেখুন
এডভান্স ফটোশফ আমরা এখানে ফটোশফ নিয়ে প্রজেক্ট বিভিক বিভিন্ন কাজ শিখব। আসুন এই টিউটোরিয়ালে আপনাদেরকে ফটোশপের টুলবক্সের সাথে পরিচয় করিয়ে দিব।



Magic Wand Tool:
এই টুল দিয়ে একই রং এর কোন জায়গাকে একটিমাত্র ক্লিকের মাধ্যমে সিলেক্ট করা যায়। উপরের ছবিতে লক্ষ্য করুন (বাম থেকে ৪র্থ) কিভাবে মেঘের সাদা অংশকে সিলেক্ট করা হয়েছে।
Crop Tool:
এই টুলের মাধ্যমে একটি ছবির অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দেয়া যায়।

Retouch Tools
Healing Tools:
ফটোশপে অনেকগুলো Healing টুল পাবেন, যেগুলো দিয়ে কোন ছবিকে ঠিকঠাক করতে ব্যবহৃত হয়। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় প্রায় সময় চোখ লালচে হয়ে যায়, যাকে Red-Eye সমস্যা বলা হয়, এটিও Healing টুল দিয়ে ঠিক করা যায়।
Clone Stamp Tool:
এই টুল দিয়ে কোন ছবির হুবহু ক্লোন তৈরি করতে পারবেন। এজন্য এই টুলটি সিলেক্ট করে প্রথমে Alt কী চেপে মূল ছবির উপর ক্লিক করুন। তারপর Alt কী ছেড়ে দিয়ে অন্য একটি জায়গায় পেইন্ট করার মত মাউস দিয়ে ড্রাগ করুন।
Eraser Tool:
এই টুল দিয়ে কোন ছবির অংশবিশেষ মুছে ফেলা যায়।
Sharpen Tool:
Sharpen টুল দিয়ে একটি ছবির কিনারা উজ্জ্বল করা যায়। Blur টুল দিয়ে কিনারা ঝাপসা করা যা। Smudge টুল কোন ছবিকে এমনভাবে পরিবর্তন করা যায়, দেখলে মনে হবে আঙ্গুল দিয়ে ছবিকে লেপ্টে দেয়া হয়েছে।
Dodge Tool:
Dodge টুল একটি ছবির অংশবিশেষকে উজ্জ্বল করে, অন্যদিকে Burn টুল ছবিটিকে অন্ধকারাচ্ছন্ন করে। Sponge টুল কোন ছবিকে saturate বা desaturate করতে ব্যবহৃত হয়।
Dodge Tool:
Dodge টুল একটি ছবির অংশবিশেষকে উজ্জ্বল করে, অন্যদিকে Burn টুল ছবিটিকে অন্ধকারাচ্ছন্ন করে। Sponge টুল কোন ছবিকে saturate বা desaturate করতে ব্যবহৃত হয়।
Painting Tools
Brush & Pencil Tools:
এই টুলগুলো দিয়ে ছবি আঁকা যায়। ছবি তৈরির জন্য টুলগুলোকে ইচ্ছেমত অসংখ্য পরিবর্তন করা যায়।
Fill Tools:
এই টুল দিয়ে লেয়ারের রং পরিবর্তন করা অথবা কোন সিলেকশনের রং দেয়া যায়। দুই ধরনের পদ্ধতিতে রং দেয়া যায় – Solid বা একটি রং দেয়া এবং অপরটি হচ্ছে Gradient বা একাধিক রং এর মিশ্রণে রং দেয়া।

Vector Drawing & Type Tools
Type Tools:
এই টুল দিয়ে কোন ছবিতে লেখা যুক্ত করা যায়। আনুভূমিক বা লম্বালম্বি উভয়ভাবে লেখা যায়।

Pen Tools:
এই টুল দিয়ে বিভিন্ন ধরনের Shape এবং Path তৈরি করা যায়, যা দিয়ে একটি ভেক্টর বস্তু তৈরি করা যায়। ভেক্টর বস্তুর সুবিধা হচ্ছে এর মানের পরিবর্তন না ঘটিয়ে এটিকে ইচ্ছেমত যে কোন আকারে পরিবর্তন করা যায়। সাধারণত আইকন ও লোগো তৈরির সময় এই টুলগুলো ব্যবহৃত হয়।

Custom Shape Tools:
এই টুলগুলো দিয়ে পূর্বে তৈরিকৃত Shape কে ব্যবহার করা যায়
টুল ব্যবহারের উপায়
টুলবক্স থেকে কোন টুলকে সিলেক্ট করতে ওই টুলের উপর একবার ক্লিক করুন। উপরের আলোচনায় নিশ্চয়ই খেয়াল করেছেন কোন কোন টুলের মধ্য একাধিক টুল রয়েছে। কোন টুলের নিচে ডান দিকের অংশে একটি ছোট কালো তীর চিহ্ন থাকার অর্থ হচ্ছে এতে একাধিক টুল রয়েছে। ওই লুকানো টুলগুলোকে ব্যবহার করতে টুলের উপর ক্লিক করে কিছুসময় ধরে রাখুন। একটি লিস্ট দেখা যাবে, সেগুলোর উপর মাউস নিয়ে ক্লিক ছেড়ে দিন।

এডভান্স ফটোশফ । আসুন ফটোশফ গুরু করি। ক্লাস-২

নিয়মিত নতুন কম্পিউটার বিষয় জানতে লাইক করুন কম্পিউটার জ্ঞান সবকিছু
Share this article :

0 আপনার মতামত:

Post a Comment

আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )

Computer Coures

Computer Coures
Naragonj computer center