Home » » কীভাবে টুইটারে জনপ্রিয় হবেন?

কীভাবে টুইটারে জনপ্রিয় হবেন?

কীভাবে টুইটারে জনপ্রিয় হবেন?

অনলাইনভিত্তিক টুইটার অ্যাকাউন্টে যদি কারও বিপুলসংখ্যক অনুসারী থাকে, সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তার জনপ্রিয়তা বাড়ানোর বড় সুযোগ তৈরি করে। এ ক্ষেত্রে বেশি বেশি টুইট না করলেও চলে। স্পেনে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোশ্যাল নেটওয়ার্কস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা যায়, গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ব্যক্তিদের টুইটার বার্তা স্বাভাবিকভাবেই বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তুলনামূলক কম জনপ্রিয় ব্যক্তিরাও তাদের কার্যক্রম বাড়িয়ে ও বেশি বেশি টুইট করে নিজ জনপ্রিয়তা বাড়াতে পারে। তবে এই পদ্ধতি দুর্বল ও সময়সাপেক্ষ।
স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত মাদ্রিদ টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান রোসা বেনিতো বলেন, জনপ্রিয়তা বাড়ানোর জন্য ‘প্রচেষ্টা’ বা প্রচুর বার্তা পাঠানোর চেয়ে বিপুলসংখ্যক অনুসারী থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।
টুইটার একটি বৈচিত্র্যপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকলেও তাদের অনুসারীর সংখ্যা খুবই কম (গড়ে ৬১ জন)। আবার খুবই কমসংখ্যক ব্যবহারকারী আছে, যাদের অনুসারী বিপুলসংখ্যক। এসব ব্যবহারকারীর অনুসারীর সংখ্যা চার-পাঁচ কোটি পর্যন্ত।
গবেষণার তথ্য বলছে, টুইটারের মতো বৈচিত্র্যপূর্ণ যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা যেভাবে বার্তা পাঠাচ্ছে, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং এমনও ব্যবহারকারী রয়েছে যারা সংখ্যায় কম হলেও খুবই প্রভাবশালী। কোনো কোনো ব্যবহারকারী খুবই কমসংখ্যক টুইট করলেও পাল্টা টুইট পায় অনেক বেশি। রোসা বেনিতো আরও বলেন, সাধারণ ব্যবহারকারীরা নিজেদের তৎপরতা বাড়িয়ে জনপ্রিয় ব্যক্তিদের মতোই সমানসংখ্যক পাল্টা টুইট পেতে পারে। তখন তাদের পক্ষেও প্রভাব বিস্তার করা সম্ভব হবে।
সূত্র: আইএএনএস।
Share this article :

0 আপনার মতামত:

Post a Comment

আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )

Computer Coures

Computer Coures
Naragonj computer center