বিশেষ করে মাঝরাতে বেশি বেশি স্মার্টফোন ব্যবহারের ফলে সংসারে ভাঙন দেখা দিচ্ছে
বলেই সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে। অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারগবেষকেরা দাবি করেছেন, মাঝরাতে অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহারে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে যার ফলে সম্পর্ক টিকছে না। আজকাল প্রতারণা ও ডিভোর্সের ঘটনাও ঘটাচ্ছে মোবাইল ফোন। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২৪ হাজার ইউরোপিয়ান দম্পতিকে নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণায় তাঁরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার ও বৈবাহিক জীবনের তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টি ধরতে পেরেছেন বলে দাবি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক এই গবেষণায় একটি বিষয় ফুটে উঠেছে আর তা হচ্ছে শারীরিক সম্পর্কের বিষয়টিকে হালকা করে দিচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। এ ছাড়াও পরস্পরের কাছ থেকে চাওয়া-পাওয়ার বিষয়টিও অধিক গুরুত্ব পাচ্ছে না। মাঝরাতে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের ফলে দম্পতির মধ্যেকার সত্যিকারের রোমান্স বিষয়টিই হারিয়ে যেতে বসেছে।
গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের রোমাঞ্চকর জীবনযাপনের কথা যখন দম্পতিরা জানতে পারছেন তখন তাঁরাও নিজেদের জীবনযাপন নিয়ে হতাশ হচ্ছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিসরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৮ থেকে ৩২ বছর বয়সীদের নিয়ে আলাদা আরেকটি গবেষণায় দেখেছেন যে, মাঝরাতে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে আন্তরিক সম্পর্কের ক্ষতি হচ্ছে।






0 আপনার মতামত:
Post a Comment
আপনার যদি ভাল লাগে তাহলে আমরা খুশি হব। আমাদের অনুপ্রেরণা জানাতে কমেন্ট করুন আমাদের কে । আমরা আপনাকে আরও ভাল পোস্ট দেওয়ার চেষ্ঠা করব।
ভাই আমি যে বিষয় গুলো জানি তা পোস্ট করি ।
(বি:দ্র: যদি মনে হয় আমি এই বিষয় টি কপি করেছি তাহলে হ্যা কপি করেছি । কারণ আমি বিষয় টি সম্পর্কে কিছু জানি আর অন্য কে জানাতে পারি আরও সহজ ভাবে লিখি। ভাই অংক দুই ভাবে করা যায় একটি হচ্ছে সহজে আর একটি নিয়ম হচ্ছে কঠিন নিয়ম। আমি সহজ এবং সঠিক নিয়মে যদি কোন বিষয় প্রকাশ করি তাহলে ত হল। এতে করে যে লোক গুলো ভাল ভাবে কম্পিউটার জানে না তারা জানতে পারবে। আপনি কী চান না আমাদের দেশের সকল লোক কম্পিউটার সম্পর্কে জানুক? বি:দ্র টি লেখলাম য়ারা কম্পিউটার সম্পকে ভালে বা বেশি জানেন তাদের জন্য )